প্রকাশিত: ০৪:২৮, ৫ অক্টোবর ২০১৯
আপডেট: ০৪:২৮, ৫ অক্টোবর ২০১৯
আপডেট: ০৪:২৮, ৫ অক্টোবর ২০১৯
রংপুর-৩ আসনে ভোটগ্রহণ চলছে
রংপুর সদর-৩ আসনের উপ-নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে। এ আসনের সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলছে।
উপ-নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনি এলাকা জুড়ে ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মাঠে রয়েছে র্যাবের ২৪টি ইউনিট। এছাড়াও পুলিশ ও আনসার সদস্য রয়েছে তিন হাজার। নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে গড়ে তোলা হয়েছে চার স্তরের নিরাপত্তা বলয়। অন্যদিকে এই উপ-নির্বাচনে চারজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে। এছাড়াও মাঠে রয়েছে স্থানীয়, জাতীয় পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন স্থান থেকে আসা পর্যবেক্ষক টিম। এই আসনে এবার জাতীয় পার্টি ও মহাজোট প্রার্থী হিসেবে সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে রাহগির আলমাহি সাদ এরশাদ (সাদ এরশাদ) লাঙ্গল প্রতীক, বিএনপি মনোনীত প্রার্থী রিটা রহমান ধানের শীষ প্রতীক, স্বতন্ত্র প্রার্থী এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার আসিফ মোটরগাড়ি, এনপিপির শফিউল আলম আম প্রতীক, গণফ্রন্টের কাজী শহীদুল্লাহ মাছ প্রতীক এবং খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মণ্ডল দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে লড়ছেন। গত ১৪ জুলাই জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের মৃত্যুতে আসনটি শূন্য হয়। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী শনিবার ভোট গ্রহণ চলছে। রংপুর সদর উপজেলা ও সিটি করপোরেশন নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার চার লাখ ৪২ হাজার ৭২ জন। এরমধ্যে পুরুষ ভোটার দুই লাখ ২১ হাজার ৩১০ জন এবং নারী ভোটার দুই লাখ ২০ হাজার ৭৬২ জন। আইনিউজ/এসবিআরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























