ঢাকা, রোববার   ২৪ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ১০ ১৪৩৩

প্রকাশিত: ০৯:০১, ৫ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ০৯:০১, ৫ সেপ্টেম্বর ২০১৯

জাতীয় সঙ্গীত নিয়ে করা মন্তব্যে অনুতপ্ত হবার কিছু নেই : নোবেল

বিনোদন ডেস্ক: বেশ কিছুদিন আগে বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে বিব্রতকর মন্তব্য করেছিলেন সা রে গা মা পা তারকা নোবেল। নিজের করা মন্তব্যে বলেছিলেন বর্তমান জাতীয় সঙ্গীত বাংলাদেশকে যতোটা তোলে ধরে বাংলাদেশকে তাঁর থেকে বেশি তোলে ধরে প্রিন্স মাহমুদের 'আমার সোনার বাংলা' গানটি। এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনায় পড়েন নোবেল। তবে এই মন্তব্য নিয়ে অনুতপ্ত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন নোবেল।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বেলোজিনো পার্টি হলে সপ্তাহ খানেক পর একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে সংগীত শিল্পী মাঈনুল আহসান নোবেলের। এর উপলক্ষে একটি সাংবাদিক সম্মেলনে যোগ দেন তিনি। সেখানে জাতীয় সংগীত অবমাননার অভিযোগ উড়িয়ে দেন রিয়্যালিটি শো-এর মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া এই গায়ক।

তিনি বলেন, “আপনারা অনেকে হয়তো শুনছেন কথাটা। জাতীয় সংগীত বদল করতে চাই আমি, এমন অভিযোগও উঠেছে। কিন্তু এসব ঠিক নয়। আমি বলেছি আমাদের দেশটাকে ব্যাখ্যা করে জেমস ভাইয়ের ‘সোনার বাংলা’ গানটা। আমি কিন্তু একবারও বলিনি এই গানটা জাতীয় সংগীত হওয়া উচিত।”

বক্তব্যের জন্য অনুতপ্ত কি না, এমন প্রশ্নে বলেন, “এটা এগারো মাস আগের একটি বক্তব্য। সেখানে একবারও বলিনি এই গানটা জাতীয় সংগীত হওয়া উচিত। অনুতপ্ত হওয়ার কিছু নেই। কিন্তু হয়তো কথাটা মানুষের কানে অন্যভাবে পৌঁছেছে। আমি একরকম অর্থে বলেছি আরেকরকম মানুষের কানে গিয়েছে। মানুষের বুঝতে ভুল হয়েছে। কিন্তু আমি জানি সেভাবে বলিনি। আমি দুঃখিত।”

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়