আই নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৪, ১০ আগস্ট ২০২৩
তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা জারি
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে গত মঙ্গলবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। এরপর আদেশের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করা হয়।
উল্লেখ্য, ২০১৫ সালের এক রিট আবেদনের প্রেক্ষিতে দণ্ডিত আসামি হিসেবে তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচার নিষিদ্ধ ঘোষণা করেন হাইকোর্ট। কিন্তু সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তার বক্তব্য অনলাইনে প্রচার করা হচ্ছে। এ জন্য রিটকারীরা ফের আদালতে আসেন।
আইনিউজ/ইউএ
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























