সিলেট প্রতিনিধি
আপডেট: ১৯:৪৪, ১৫ আগস্ট ২০২১
এ লেভেল পরীক্ষায় ৫ বিষয়ে স্টার মার্কস পেয়ে রাইয়ানের কৃতিত্ব
ইন্টারন্যাশনাল এ লেভেল পরীক্ষায় আব্দুল্লাহ আল রাইয়ান ৫ বিষয়ে স্টার মার্কস পেয়ে অসমান্য কৃতিত্বের সঙ্গে এ লেভেল পরীক্ষায় উক্তীর্ণ হয়েছে। সিলেটের ব্রিটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ থেকে সে এ কৃতিত্বপূর্ণ ফলাফল করে। গত ১০ আগস্ট এই পরীক্ষার ফলাফল প্রকাশ করে ব্রিটিশ কাউন্সিল।
আব্দুল্লাহ আল রাইয়ান সিলেট শহরের বাগবাড়ী এলাকার, বাংলাদেশ কমার্স ব্যাংকের সাবেক পরিচালক ফজলুর রহমান ও নাসরিন আরা বেগমের কনিষ্ঠ সন্তান। তার গ্রামের বাড়ি জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামে। সে ফিজিক্স, ক্যামেস্ট্রি, ম্যাথমেথিকস, একাউন্টিং ও বিজনেস বিষয়ে স্টার মার্কস পেয়েছে।
এর আগে এ লেভেলের ১ম পার্টে (এএস) ৪ টি ইউনিটে শতভাগ মার্কস পেয়ে সে উক্তীর্ণ হয়। ২০১৮-১৯ সালে রাইয়ান ও লেভেল পরীক্ষায়ও ১১ টি বিষয়ে রেকর্ডসংখ্যক মার্কস পেয়ে উক্তীর্ণ হয়। দুই ভাই এক বোনের মধ্যে সবার ছোট রাইয়ান ২০০২ সালের ২৫ নভেম্বর সিলেটে জন্মগ্রহন করে। সে তার এ কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য নার্সারি থেকে এ লেভেল পর্যন্ত তার সকল শিক্ষক, শিক্ষিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
প্রতিষ্ঠানের নিবিড় তদারকি ও তার মা-বাবার উৎসাহ, অনুপ্রেরণা তার এ সফলতায় ভূমিকা রেখেছে বলে সে এক প্রতিক্রিয়ায় জানায়।
রাইয়ান ভবিষ্যতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চতর পড়াশুনা করে এই সেক্টরের বিকাশে উল্লেখযোগ্য অবদান রাখতে চায়। সে সকলের দোয়া প্রার্থী।
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























