সিলেট প্রতিনিধি
আপডেট: ২০:০৮, ১৭ আগস্ট ২০২১
সিলেটে করোনায় মারা গেলেন আরও ১৭ জন
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত আরও ৩৫৭ জনকে শনাক্ত করা হয়েছে। এ সময়ে সুস্থ হয়ে উঠেছেন ৭৫৮ জন।
মঙ্গলবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, একদিনে মারা যাওয়া ১৭ জনের মধ্যে ১১ জনই সিলেট জেলার। বিভিন্ন জেলার আরও ৬ জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় সিলেটে ২৬৪ জন, সুনামগঞ্জে ২৪, হবিগঞ্জে ৩৭ এবং মৌলভীবাজারে ৩২ জন শনাক্ত হয়েছেন। সব মিলে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ হাজার ৬২৮ জন। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯১৯ জন।
২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ৭৫৮ জনের মধ্যে ৪১৫ জন সিলেট জেলার, ১২৩ জন সুনামগঞ্জে, ৭৮ জুন হবিগঞ্জে, ১৩৭ জনমৌ লভীবাজার জেলার বাসিন্দা। এছাড়া সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে আরও ৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এনিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৩৭ হাজার ৭৯৫ জন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























