ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৩:১৪, ৯ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২৩:৪৫, ৯ সেপ্টেম্বর ২০২১

শ্রীমঙ্গলে ৭১০ কেজি অবৈধ পলিথিন জব্দ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে ৭১০ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।  

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) উপজেলার গাউছিয়া মার্কেটে মোবাইল কোর্ট পরিচালনা করেন সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূসরাত লায়লা নীরা। 

অভিযানকালে ৭১০ কেজি অবৈধ পলিথিন ব্যাগ জব্দ এবং এর সাথে জড়িত দুই ব্যক্তিকে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫  অনুযায়ী ৬ হাজার টাকা জরিমানা করা হয়। 

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানে নির্দেশনা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুমানা ইয়াসমিনের সার্বিক তত্ত্বাবধানে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে সহযোগিতা করেন র‍্যাব-৯ এর একটি টিম এবং জেলা পরিবেশ অধিদফতর। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়