Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২২ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১০ ১৪৩২

কুবি প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৩৮, ২৯ আগস্ট ২০২১

স্নাতকোত্তরের পরীক্ষা দিয়ে কুবিতে শুরু হবে চূড়ান্ত পরীক্ষা

করোনা সংক্রমণের ফলে আটকে থাকা চূড়ান্ত পরীক্ষা শুরু করতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। রোববার (২৯ আগস্ট) বেলা ১২টায় একাডেমিক কাউন্সিলের সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নূরুল করিম চৌধুরী। 

তিনি বলেন, "আজ সকালে একাডেমিক কাউন্সিলের সভায় অনলাইন ও অফলাইনে পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরীক্ষা অনলাইন বা অফলাইন হবে কিনা তা সিদ্ধান্ত নিবে অনুষদ। অনুষদ চাইলে অনলাইন বা অফলাইনে পরীক্ষা নিতে পারবে। তবে স্নাতকোত্তরের চূড়ান্ত সেমিস্টারের পরীক্ষা দিয়ে স্ব-শরীরে শুরু হবে চূড়ান্ত পরীক্ষা। কবে নাগাদ পরীক্ষা শুরু হতে পারে জানতে চাইলে তিনি বলেন, বিকাল তিনটায় পরীক্ষা কমিটির সভা রয়েছে। সেখানে নির্দিষ্ট হবে পরীক্ষার তারিখ। 

উল্লেখ্য, করোনা সংক্রমণের প্রভাবে গত বছরের ১৭ মার্চ থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়। পরে গেল বছরের ২০ ডিসেম্বর হতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্বাস্থ্যবিধি মেনে চূড়ান্ত পরীক্ষা নেওয়া শুরু করে। পুনরায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এ বছরের ২৩ ফেব্রুয়ারি চলমান সকল পরীক্ষা স্থগিত করা হয়।  পরবর্তীতে গত ৩ জুন একাডেমিক কাউন্সিল সভার সিদ্ধান্তে পুনরায় ১৩ জুন থেকে স্ব-শরীরে পরীক্ষা শুরু হলেও ২৫ জুন স্থগিত করা হয়।

আইনিউজ/খালেদুল হক/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়