ঢাকা, বৃহস্পতিবার ০৯ জুলাই ২০২৬,   আষাঢ় ২৫ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১৯, ৯ জুলাই ২০২৬

শ্রীমঙ্গলে চা বাগান থেকে উদ্ধার অজগর, বন বিভাগের কাছে হস্তান্তর

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি চা বাগান থেকে একটি অজগর সাপ উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে শ্রীমঙ্গল বিটিআরআই সংলগ্ন ভুরভুরিয়া চা বাগানের সেক্টর-৯ এলাকায় চা শ্রমিকরা চা পাতা সংগ্রহের সময় হঠাৎ একটি বড় সাপ দেখতে পান। এতে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা কাজ বন্ধ করে নিরাপদ দূরত্বে সরে যান।

পরে বিষয়টি চা বাগানের ব্যবস্থাপক সিদ্দিকুর রহমানকে জানানো হলে তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে সাপটি উদ্ধারের জন্য অবহিত করেন।

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে শনাক্ত করেন। তারা নিশ্চিত হন যে এটি একটি অজগর। পরে সাপটিকে কোনো ধরনের ক্ষতি ছাড়াই নিরাপদে উদ্ধার করেন।

উদ্ধার শেষে অজগর সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। বন বিভাগের তত্ত্বাবধানে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে সাপটিকে উপযুক্ত প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়