শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গলে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি শাহিন মিয়া গ্রেপ্তার
ছবি: আই নিউজ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার প্রধান ও একমাত্র এজাহারভুক্ত আসামি শাহিন আলী (৩২) ওরফে শাহিন মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
র্যাব-৯ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ও আসামি উভয়েই শ্রীমঙ্গল উপজেলার জালালিয়া রোড এলাকার বাসিন্দা। শাহিন আলী ভাড়া বাসায় নারীদের ব্যবহারের বিভিন্ন পণ্য বিক্রি করতেন। ভুক্তভোগী নিয়মিত তার কাছ থেকে প্রয়োজনীয় পণ্য কিনতেন।
অভিযোগ অনুযায়ী, গত ১১ ফেব্রুয়ারি ২০২৬ ভুক্তভোগী তার কাছ থেকে কেনা একটি জুতা পরিবর্তনের জন্য শাহিনের বাসায় যান। সে সময় বাসায় অন্য কেউ না থাকার সুযোগে শাহিন জোরপূর্বক ভুক্তভোগীর সঙ্গে অশ্লীল আচরণ করেন এবং গোপনে সেই ঘটনার ভিডিও নিজের মোবাইল ফোনে ধারণ করেন।
পরবর্তীতে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তিনি বিভিন্ন সময়ে ভুক্তভোগীকে অনৈতিক সম্পর্কে বাধ্য করেন। সংসার টিকিয়ে রাখার স্বার্থে দীর্ঘদিন বিষয়টি গোপন রাখেন ভুক্তভোগী। একপর্যায়ে ভিডিওটি মুছে ফেলার অনুরোধ করলে শাহিন তার কাছে দুই লাখ টাকা দাবি করেন। অন্যথায় ভিডিও প্রকাশ করে সম্মানহানির হুমকি দেন। পরে ভুক্তভোগী তাকে ৫০ হাজার টাকা দিলেও বাকি টাকা দিতে না পারায় অভিযুক্ত ব্যক্তি ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।
এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮(১), ৮(২) ও ৮(৩) ধারায় মামলা দায়ের করেন। মামলার পর আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে।
এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গলের একটি আভিযানিক দল গত ৬ জুলাই ২০২৬ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্রীমঙ্গল উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি শাহিন আলীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত শাহিন আলী (৩২) শ্রীমঙ্গল উপজেলার জালালিয়া রোড এলাকার বাসিন্দা। তার পিতার নাম মো. শুকুর আলী।
র্যাব জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























