বিনোদন প্রতিবেদক
শান্তিনিকেতনে জাতীয় নৃত্য উৎসব ‘বর্ষামঙ্গল’ অনুষ্ঠিত
ছবি: আই নিউজ
পশ্চিমবঙ্গের বীরভূমে নান্দনিক মানুষ ফাউন্ডেশনের আয়োজনে ১৪১তম জাতীয় নৃত্য উৎসব ‘বর্ষামঙ্গল’ অনুষ্ঠিত হয়েছে। গত ৪ জুলাই শান্তিনিকেতনের সৃজনী শিল্পগ্রামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবে বিভিন্ন প্রান্ত থেকে আগত নৃত্যশিল্পীদের প্রাণবন্ত পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।
প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও উৎসবে একক ও দলীয় নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে বর্ষাকে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিশ্বভারতীর প্রাক্তনী নৃত্যশিল্পী শ্রীমতি পল্লবী রুজ-কে সংবর্ধনা দেওয়া হয়। দর্শকদের অনুরোধে তিনি রবীন্দ্রসংগীত ‘উতল হাওয়া’-র সঙ্গে নৃত্য পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন।

উৎসবে একক নৃত্যে অংশ নেন অর্পী সরকার, অরিত্রিকা মুখার্জী, সমাদৃতা দে, সুতন্দ্রা ঘোষ, দেবারতি মুখার্জী, প্রণমিতা পাল, পরমেষ্টি মুখোপাধ্যায়, ঋদ্ধি রায়, ব্রততী ঘটক, বনশ্রী ঘটক, পিয়াসা মুখার্জী এবং পাঁপড়ি ঘোষ। তাঁদের পরিবেশনা দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়ায়।

দলীয় নৃত্যের অংশগ্রহণকারী প্রতিটি দলের পরিবেশনা ছিল দৃষ্টিনন্দন। উল্লেখযোগ্য দলগুলোর মধ্যে ছিল নৃত্য কলাপ, নর্তন কলাকেন্দ্র, নূপুর সাঁই কলাকেন্দ্র, দিশা ড্যান্স একাডেমি, খলিসানি সংগীতা, নৃত্যর্ঘ গুরুকুল, শ্রেয়সী ড্যান্স একাডেমি এবং শৃঞ্জন ড্যান্স গ্রুপ।

এ ছাড়া রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নৃত্য বিভাগের শিক্ষার্থীদের পরিচালিত ‘রসস্ফূরা’-র পরিবেশনা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে এবং দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে।
অনুষ্ঠানে নৃত্যকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নৃত্যগুরু সম্মাননা প্রদান করা হয় শ্রীরাধা সোম ও মৌসুমী বিশ্বাস মণ্ডলকে। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন ঋতুরাজ প্রামাণিক।
ইএন/এসএ
- সেরা পাঁচ হরর মুভি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ
























