বিনোদন প্রতিবেদক
শ্রীমঙ্গলে ১০ ব্যান্ডের অংশগ্রহণে জমজমাট ব্যান্ড সংগীতের মিলনমেলা
ছবি: আই নিউজ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৪ বছরের ঐতিহ্যকে ধারণ করে অনুষ্ঠিত হয়েছে ব্যান্ড সংগীতের অন্যতম আয়োজন ‘SBA VOL-11’। শ্রীমঙ্গল ব্যান্ড অ্যাসোসিয়েশন (SBA) আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় ব্যান্ড সংগীতশিল্পী ও সংগীতপ্রেমীদের প্রাণবন্ত উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।
শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যার পর জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই আয়োজনে শ্রীমঙ্গলের বিভিন্ন ঘরানার ১০টি ব্যান্ড অংশ নেয়।
অংশগ্রহণকারী ব্যান্ডগুলো হলো: থ্রিল, প্রহর, মিঙাল, উইই, অভ্র, বেটাল লিফ, ইউনিটি মিউজিক্যাল ব্যান্ড, সেক্টর থ্রি, ড্রিফটলাইন এবং আলোরণ। প্রতিটি ব্যান্ড নিজেদের জনপ্রিয় গান ও আকর্ষণীয় পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে।
আয়োজকরা জানান, ২০১২ সালে মাত্র ছয়টি ব্যান্ড নিয়ে যাত্রা শুরু করেছিল শ্রীমঙ্গল ব্যান্ড অ্যাসোসিয়েশন (SBA)। দীর্ঘ ১৪ বছরের পথচলায় সংগঠনটি শ্রীমঙ্গলের ব্যান্ড সংগীতচর্চার অন্যতম শক্তিশালী প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এ সময়ে নতুন ও অভিজ্ঞ মিলিয়ে প্রায় ৪০০-এর বেশি শিল্পীকে মঞ্চে পরিবেশনার সুযোগ করে দিয়েছে সংগঠনটি। বর্তমানে SBA-এর সদস্য ব্যান্ডের সংখ্যা ১৭টি।
শ্রীমঙ্গল ব্যান্ড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রিতম দেব বলেন, “এটি শুধু একটি কনসার্ট নয়, বরং শ্রীমঙ্গলের ব্যান্ড সংস্কৃতির ধারাবাহিকতা বজায় রাখা, নতুন শিল্পীদের উৎসাহিত করা এবং স্থানীয় ব্যান্ড সংগীতকে আরও সমৃদ্ধ করার একটি সম্মিলিত প্রয়াস।”
আয়োজকরা আরও জানান, ব্যান্ড সংগীতের প্রতি নতুন প্রজন্মকে আগ্রহী করে তোলা এবং স্থানীয় শিল্পীদের জন্য নিয়মিত মঞ্চ তৈরি করাই SBA-এর মূল লক্ষ্য।
উল্লেখ্য, ২০১২ সালের ১৪ ফেব্রুয়ারি শ্রীমঙ্গল বিজিবি সীমান্ত স্পন্দন প্রাঙ্গণে স্বদেশ, অ্যানুরণ, থ্রিল, হেইলস্ট্রম, মুখোশ ও সাদা-কালো ব্যান্ডকে নিয়ে SBA-এর প্রথম ব্যান্ড ফেস্টিভ্যাল (Vol-1) অনুষ্ঠিত হয়েছিল। ছোট পরিসরের সেই আয়োজন আজ ১৪ বছরের সফল পথচলা অতিক্রম করে শ্রীমঙ্গলের ব্যান্ড সংগীতের একটি প্রতিষ্ঠিত ও জনপ্রিয় প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।
ইএন/এসএ
- সেরা পাঁচ হরর মুভি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ
























