ঢাকা, রোববার ১৬ আগস্ট ২০২৬,   ভাদ্র ১ ১৪৩৩

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫৬, ১৬ আগস্ট ২০২৬

রাব্বি হত্যার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সড়ক অবরোধ

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

ময়মনসিংহে রাব্বি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

রোববার (১৬ আগস্ট) সকাল ১১টার দিকে নগরীর মাসকান্দা এলাকায় পাসপোর্ট অফিসের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিক্ষোভকারীরা রাব্বি হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নিহত রাব্বির স্বজনদের দাবি, জমি-সংক্রান্ত একটি বিষয়কে কেন্দ্র করে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। পরে মাসকান্দা এলাকায় পাসপোর্ট অফিসের সামনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় রাব্বিকে।

মানববন্ধনে স্বজন ও এলাকাবাসী বলেন, প্রকাশ্যে এ ধরনের হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

এ সময় সড়ক অবরোধের কারণে মাসকান্দা এলাকায় যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।

বিক্ষোভকারীরা বলেন, রাব্বি হত্যার আসামিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা না হলে তারা আরও কঠোর কর্মসূচি পালন করবেন।

ইএন/এসএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ