শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি
ছবি: আই নিউজ
হবিগঞ্জ-সিলেট সড়কপথে চলাচলকারী ‘হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস’ বিরতিহীন বাসে শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ ও মিরপুরগামী যাত্রীদের উঠানো এবং ফেরার পথে শ্রীমঙ্গলে যাত্রী নামানোর দাবি জানিয়েছেন শ্রীমঙ্গলের ভুক্তভোগী যাত্রী ও সর্বস্তরের জনগণ।
এ দাবিতে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মৌলভীবাজার রোডস্থ গ্র্যান্ড তাজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্যে দাবি তুলে ধরেন সংগীতশিল্পী মো. তারেক ইকবাল চৌধুরী।
লিখিত বক্তব্যে তিনি বলেন, হবিগঞ্জ-সিলেট সড়কপথে শ্রীমঙ্গল একটি গুরুত্বপূর্ণ জনপদ। প্রতিদিন শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জ, সিলেটসহ বিভিন্ন এলাকায় বিপুলসংখ্যক মানুষ যাতায়াত করেন। শিক্ষার্থী, রোগী, চাকরিজীবী, ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ, পর্যটকসহ সর্বস্তরের মানুষ এই সড়কপথের ওপর নির্ভরশীল।
তিনি বলেন, দুঃখজনক হলেও সত্য, বর্তমানে ‘হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস’ বিরতিহীন বাস শ্রীমঙ্গল শহরে যাত্রাবিরতি দিচ্ছে না। অথচ পূর্বে এই বাস সার্ভিস শ্রীমঙ্গল শহরে নিয়মিত যাত্রাবিরতি দিত। এতে সাধারণ যাত্রীরা সহজে ও স্বল্প সময়ে হবিগঞ্জসহ বিভিন্ন এলাকায় যাতায়াত করতে পারতেন।
সংবাদ সম্মেলনে প্রশ্ন তুলে তিনি বলেন, দুটি পরিবহন প্রতিষ্ঠানের ব্যবসায়িক বিরোধের দায় কেন সাধারণ যাত্রীদের বহন করতে হবে? একটি পরিবহন ব্যবসায়িক বিরোধের কারণে শ্রীমঙ্গলসহ এতদঞ্চলের হাজার হাজার মানুষ কেন স্বাভাবিক যাতায়াতের সুযোগ থেকে বঞ্চিত হবেন?
তিনি আরও বলেন, বর্তমানে শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জ পর্যন্ত কার্যকর কোনো বিরতিহীন বাস সার্ভিস না থাকায় যাত্রীদের একাধিকবার বাস পরিবর্তন করতে হচ্ছে। এতে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় হচ্ছে। বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
সংবাদ সম্মেলনে যাত্রীদের পক্ষ থেকে তিনটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো:
১. ‘হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস’ বিরতিহীন বাস সার্ভিসে পূর্বের মতো শ্রীমঙ্গলে যাত্রাবিরতি দিয়ে যাত্রী ওঠানো এবং ফেরার পথে যাত্রী নামানোর ব্যবস্থা অবিলম্বে পুনর্বহাল করতে হবে।
২. কোনো পরিবহন ব্যবসায়িক বিরোধের কারণে কোনো এলাকার সাধারণ যাত্রীদের পরিবহন সুবিধা বন্ধ করা যাবে না।
৩. শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জগামী যাত্রীদের জন্য নিয়মিত, নিরাপদ ও যাত্রীবান্ধব বিরতিহীন বাস সার্ভিস নিশ্চিত করতে হবে।
দাবি বাস্তবায়নে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), সংশ্লিষ্ট পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
তারেক ইকবাল চৌধুরী বলেন, জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুত এ সমস্যার সমাধান করা প্রয়োজন। তারা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে শ্রীমঙ্গল শহরে ‘হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস’ বিরতিহীন বাসের পূর্বের যাত্রাবিরতি দ্রুত পুনর্বহাল করবে।
তিনি বলেন, “আমাদের দাবি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়। আমাদের দাবি সাধারণ যাত্রীদের অধিকার ও জনস্বার্থের পক্ষে। পরিবহন মালিকদের বিরোধের সমাধান হোক, কিন্তু তার কারণে সাধারণ যাত্রীরা যেন ভোগান্তির শিকার না হন।”
সংবাদ সম্মেলন থেকে শ্রীমঙ্গলে ‘হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস’ বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের জোর দাবি জানানো হয়।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার


















