মৌলভীবাজার প্রতিনিধি
ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক খালে, চালক নি`হ`ত
ছবি: সংগৃহীত
মৌলভীবাজারের রাজনগরে ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী একটি ট্রাক খালে পড়ে চালক নি'হ'ত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের হেলপার গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার ধামাইপার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তেল নিয়ে একটি ট্রাক সিলেটের দিকে যাচ্ছিল। ভোরে ধামাইপার ব্রিজ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি ব্রিজের রেলিং ভেঙে নিচে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক রোমান নি'হ'ত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আ'হ'ত হেলপার নয়নকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। খবর পেয়ে রাজনগর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আলী হোসেনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরে মৌলভীবাজার ও ফেঞ্চুগঞ্জ ফায়ার স্টেশনের সদস্যরাও উদ্ধার অভিযানে যোগ দেন।
ট্রাকটি ব্রিজ থেকে অনেক নিচে পড়ে যাওয়ায় রেকার ভ্যান ও প্রয়োজনীয় সরঞ্জামের সহায়তায় যৌথভাবে অভিযান চালিয়ে চালকের ম'র'দেহ উদ্ধার করা হয়।
মৌলভীবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাকারিয়া বলেন, ফায়ার সার্ভিসের সদস্যদের সমন্বিত প্রচেষ্টায় ট্রাকের চালককে উদ্ধার করা সম্ভব হয়েছে। দুর্ঘটনার সময় ট্রাকে চালক ও হেলপার দুজনই ছিলেন।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ট্রাকে চালক ও হেলপার ছিলেন। দুর্ঘটনায় চালক নি'হ'ত হয়েছেন এবং আ'হ'ত হেলপারকে স্থানীয়রা হাসপাতালে পাঠিয়েছেন।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























