মৌলভীবাজার প্রতিনিধি
সিলেট বিভাগে প্রথমবারের মতো মৌলভীবাজারে সহস্র কণ্ঠে গীতা পাঠ
ছবি: আই নিউজ
সিলেট বিভাগের মধ্যে প্রথমবারের মতো এক হাজার কণ্ঠে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠের আয়োজন করতে যাচ্ছে মৌলভীবাজার সনাতনী বৈদিক বিদ্যালয়। ধর্মীয় ও সাংস্কৃতিক চেতনা জাগরণ এবং নতুন প্রজন্মের মধ্যে শ্রীমদ্ভগবদ্গীতার শিক্ষা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ আয়োজনের তারিখ ঘোষণা করা হয়েছে।
আগামী (১৩ নভেম্বর) শুক্রবার মৌলভীবাজারের সৈয়ারপুরের শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রমে অনুষ্ঠিত হবে ঐতিহাসিক ‘সহস্র কণ্ঠে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ’ অনুষ্ঠান। এর সঙ্গে থাকবে গীতা যজ্ঞ ও বৈদিক অ্যাওয়ার্ড প্রদান।
আয়োজকরা জানান, অনুষ্ঠানে একসঙ্গে এক হাজার মানুষের কণ্ঠে শ্রীমদ্ভগবদ্গীতার শ্লোক পাঠ করা হবে। বৃহৎ পরিসরের এ আয়োজনকে ঘিরে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে গীতাপাঠে আগ্রহী সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে অংশগ্রহণের প্রত্যাশা করছেন আয়োজকরা।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে থাকবে গীতা যজ্ঞ। বিশ্বশান্তি, মানবকল্যাণ ও সকলের মঙ্গল কামনায় এ যজ্ঞ অনুষ্ঠিত হবে। পাশাপাশি সনাতন ধর্ম, বৈদিক শিক্ষা, গীতা প্রচার ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট ব্যক্তিদের বৈদিক অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
মৌলভীবাজার সনাতনী বৈদিক বিদ্যালয়ের সভাপতি বিজয় সরকার জানান, “ধর্মীয় কর্মসূচির পাশাপাশি সনাতন সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বিভিন্ন আয়োজন রাখা হবে। গীতার নৈতিক ও মানবিক শিক্ষা সমাজে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও সামাজিক ঐক্যের বার্তা তুলে ধরাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।”
আয়োজকদের প্রত্যাশা, এক হাজার কণ্ঠে একসঙ্গে গীতার বাণী উচ্চারণের এ আয়োজন মৌলভীবাজারে একটি স্মরণীয় অধ্যায়ের সূচনা করবে। একই সঙ্গে সিলেট বিভাগের ধর্মীয় ও সাংস্কৃতিক অঙ্গনে এটি একটি ব্যতিক্রমী আয়োজন হিসেবে দৃষ্টান্ত স্থাপন করবে।
অনুষ্ঠানে অংশগ্রহণে আগ্রহীদের আগামী ১৩ নভেম্বর তারিখটি সংরক্ষণ করে রাখার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























