সিলেট প্রতিনিধি
সিলেটে ১,৯৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ছবি: আই নিউজ
সিলেটের দক্ষিণ সুরমার হুমায়ুন চত্বর এলাকা থেকে ১ হাজার ৯৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুলতান আহম্মদ (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন চত্বর মোড়ের বিলাস পরিবহনের কাউন্টারের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৯ সূত্রে জানা যায়, সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল জানতে পারে, হুমায়ুন চত্বর মোড়ের বিলাস পরিবহনের কাউন্টারের সামনে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছে।
সংবাদের ভিত্তিতে র্যাবের দলটি বিকেল আনুমানিক ৪টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে বিলাস পরিবহনের ভেতরে প্রবেশ করে। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
পরে জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি তার কাছে ইয়াবা ট্যাবলেট থাকার কথা স্বীকার করে। তার সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ১০টি নীল রঙের বায়ুরোধী পলিথিনের জিপার প্যাকেট থেকে মোট ১ হাজার ৯৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার সুলতান আহম্মদ সিলেটের কানাইঘাট উপজেলার বড় খেওড় গ্রামের মো. আব্বাস আলীর ছেলে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুলতান আহম্মদ স্বীকার করেছে, সে সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিল।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে এবং জব্দ করা ইয়াবা ট্যাবলেট দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার






















