মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে মাহবুব আলী খাঁনের স্মরণে দোয়া মাহফিল
ছবি: আই নিউজ
নৌবাহিনীর সাবেক প্রধান, সাবেক মন্ত্রী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের পিতা, প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খাঁনের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) মৌলভীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনোয়ার আহমেদ রহমানের উদ্যোগে শহরের চৌমুহনাস্থ দেওয়ানী জামে মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মরহুম মাহবুব আলী খাঁনের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বকশী মিছবাহ উর রহমান ও ফখরুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সোহেল এবং যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান মফিজ।
এছাড়াও উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ। তাঁদের মধ্যে ছিলেন ১নং ওয়ার্ডের আলম মিয়া ও মুন্না মিয়া, ২নং ওয়ার্ডের সভাপতি এইচ এম শফিকুর রহমান, ৩নং ওয়ার্ডের হেলাল আহমেদ, সুমন আহমেদ ও মিনহাজ আহমেদ, ৪নং ওয়ার্ডের মিঠু তরফদার, ৫নং ওয়ার্ডের কমরু মিয়া ও মিলাদ মিয়া, ৬নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মিজান আহমেদ, আফছর আহমেদ ও ফুয়াদ, ৭নং ওয়ার্ডের সালেহ আহমেদ ও শেখ কামাল, ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. হান্নান, সাংগঠনিক সম্পাদক আবু তাহের ও সৈয়দ ইজাজ, ৯নং ওয়ার্ডের মিজানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
মিলাদ ও দোয়া মাহফিলে মরহুম রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খাঁনের কর্মময় জীবনের স্মৃতিচারণ করা হয় এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার























