ঢাকা, বৃহস্পতিবার ০৬ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২২:২৪, ৫ আগস্ট ২০২৬

মৌলভীবাজারে ১১ দলীয় ঐক্যের জুলাই দিবস পালন

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ১১ দলীয় ঐক্য, মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে বুধবার (৫ আগস্ট) বিকেলে শহরের চৌমুহনা চত্বরে আলোচনা সভা এবং বাদ মাগরিব ডকুমেন্টারি প্রদর্শনীর আয়োজন করা হয়।

বিকেল সাড়ে ৪টায় শুরু হওয়া আলোচনা সভায় সভাপতিত্ব করেন ১১ দলীয় ঐক্যের জেলা আহ্বায়ক টিমের সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা আমির ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী। সভা সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইয়ামীর আলী এবং সহকারী সেক্রেটারি মো. আলাউদ্দিন শাহ।

আলোচনা সভায় বক্তব্য দেন এনসিপি জেলা যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া, বাংলাদেশ খেলাফত মজলিশের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দিন, শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমান কামালী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেলা সভাপতি আব্দুল মজিদ, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ, মৌলভীবাজার পৌর জামায়াতের আমির হাফেজ মাওলানা তাজুল ইসলাম, সদর উপজেলা আমির মো. ফখরুল ইসলাম, ছাত্রশিবির মৌলভীবাজার শহর সভাপতি কাজী দাইয়ান আহমদ প্রমুখ।

সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন করতে গিয়ে আমরা সেই রক্তাক্ত দিনের স্মৃতি স্মরণ করছি। মৌলভীবাজারের চৌমুহনা চত্বরে আন্দোলনের সময় রক্ত ঝরেছিল, সেই স্মৃতি এখনো মানুষের হৃদয়ে অমলিন।”

তিনি অভিযোগ করে বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং এর ইতিহাসকে বিতর্কিত করতে পরিকল্পিতভাবে বিভিন্ন অপচেষ্টা চলছে। তিনি দাবি করেন, জাতীয় পর্যায়ের অনুষ্ঠানে শহীদ আবু সাঈদের ছবি প্রদর্শন না করায় তাঁর স্মৃতি মুছে ফেলার চেষ্টা করা হয়েছে।

আলোচনা সভা শেষে বাদ মাগরিব জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এতে শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে ডকুমেন্টারিটি উপভোগ করেন।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়