মৌলভীবাজার প্রতিনিধি
ডাকাতি মামলার পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার
ছবি: আই নিউজ
র্যাব-৯ ও র্যাব-৭ এর যৌথ অভিযানে মৌলভীবাজারের রাজনগর থানার একটি ডাকাতি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এবং আরও সাতটি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি সানি খান (৩২) চট্টগ্রাম থেকে গ্রেফতার হয়েছেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল, মৌলভীবাজার) এবং র্যাব-৭, চট্টগ্রামের একটি যৌথ আভিযানিক দল গত ৩ আগস্ট ২০২৬ রাত আনুমানিক ৮টা ৩৫ মিনিটে চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানাধীন কর্নেলহাট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত সানি খান রাজনগর উপজেলার সালন গ্রামের ওসমান খানের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, সানি খান রাজনগর থানার একটি ডাকাতি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি। এছাড়া তার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, ডাকাতি এবং অস্ত্র আইনসহ মোট সাতটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ জানিয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























