সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে অপহৃত মাদ্রাসাছাত্রী উদ্ধার, আসামি গ্রেফতার
ছবি: আই নিউজ
র্যাব-৯ ও র্যাব-১৪-এর যৌথ অভিযানে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে এক মাদ্রাসাছাত্রীকে অপহরণের ঘটনায় প্রধান আসামি মো. আইয়ুব আলী (২২) সুনামগঞ্জ থেকে গ্রেফতার হয়েছেন। একই অভিযানে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে।
র্যাব জানায়, ভুক্তভোগী জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ এ. রব সিনিয়র আলিম মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী। লেখাপড়ার পাশাপাশি তিনি স্থানীয় মসজিদের মক্তবে কোরআন শিক্ষা গ্রহণ করতেন।
প্রাথমিক তদন্তে জানা যায়, মাদ্রাসায় যাওয়া-আসার পথে অভিযুক্ত আইয়ুব আলী দীর্ঘদিন ধরে ওই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করতেন এবং অনৈতিক সম্পর্কের প্রস্তাব দিতেন। বিষয়টি শিক্ষার্থী তার বাবাকে জানালে তিনি অভিযুক্তের পরিবারের সদস্যদের অবহিত করেন। এতে ক্ষুব্ধ হয়ে আইয়ুব আলী ভুক্তভোগী ও তার পরিবারের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন।
গত ২৩ জুলাই ২০২৬ সকাল আনুমানিক ৬টার দিকে মক্তব থেকে বাড়ি ফেরার পথে ভাটিরপাড়া পুরাতন বাজার জামে মসজিদ সংলগ্ন সড়কে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে ওঁৎ পেতে থাকা আইয়ুব আলী সহযোগীদের নিয়ে তাকে জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ সময় ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় পথচারীরা বিষয়টি প্রত্যক্ষ করেন। পরে শিক্ষার্থীর বাবা দেওয়ানগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
মামলার পর র্যাব ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯-এর সিপিসি-৩ (সুনামগঞ্জ) এবং র্যাব-১৪-এর সিপিসি-১ (জামালপুর)-এর একটি যৌথ আভিযানিক দল ৪ আগস্ট ২০২৬ দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের মোল্লাপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে দেওয়ানগঞ্জ থানার মামলা নং-২৩ (তারিখ: ৩১ জুলাই ২০২৬), নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০২৫) এর সংশ্লিষ্ট ধারায় এজাহারভুক্ত প্রধান পলাতক আসামি মো. আইয়ুব আলীকে গ্রেফতার করা হয় এবং অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আইয়ুব আলী জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ঝালুরচর গ্রামের মো. মকছেন আলীর ছেলে।
র্যাব জানিয়েছে, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত ভুক্তভোগীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























