শহিদুল ইসলাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকের (আংশিক) কমিটি ঘোষণা
ছবি: আই নিউজ
সামাজিক ও মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে-এর নবগঠিত (আংশিক) কমিটি ঘোষণা করা হয়েছে।
গত ৩০ জুলাই সন্ধ্যা ৭টায় পূর্ব লন্ডনের গ্রিনফিল্ড রোডে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়। সভায় সিলেট ও চট্টগ্রাম কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব ও পরিচালনা করেন সংগঠনের ইউকে উপদেষ্টা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নুরুল ইসলাম। সভায় সংগঠনের বিগত দিনের কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী এবং উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নবগঠিত (আংশিক) কমিটির নাম ঘোষণা করা হয়। একই সঙ্গে শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং লন্ডনে একটি মিলনোৎসব আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
নবগঠিত (আংশিক) কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সোহেল ইসলাম। সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন গয়াস মিয়া গিয়াস, আব্দুল মালিক, গিয়াস উদ্দিন, শেখ জাহেদ, শাহিন আহমেদ চৌধুরী ও মো. আলী রেজা।
সাধারণ সম্পাদক মো. মাসুদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক হেলেন ইসলাম, কোষাধ্যক্ষ মো. শফিকুল ইসলাম (জুয়েল), সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম জাহান, প্রচার সম্পাদক নূরুন্নবী আলী, সহ-প্রচার সম্পাদক নাজ নাছিমা, মহিলা সম্পাদক মীরা বড়ুয়া, সহকারী মহিলা সম্পাদক ফারজানা সামাদ জাদে, সাংস্কৃতিক সম্পাদক গোলাম মোস্তফা চৌধুরী এবং সহকারী সাংস্কৃতিক সম্পাদক আছমা আলম নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে রয়েছেন বাবুল মিয়া, মো. নজরুল ইসলাম, সিফা পুষ্প ও রহুল আমিন।
উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন নুরুল ইসলাম, ব্যারিস্টার মনোয়ার হোসেন, শওকত মাহমুদ টিপু এবং কাউন্সিলর সৈয়দ ফিরোজ গনি।
সভায় টেলিকনফারেন্সের মাধ্যমে যুক্তরাজ্যের কার্ডিফ থেকে সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা ও গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মকিস মনসুর এবং বাংলাদেশ থেকে সংগঠনের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি ও সিনিয়র সাংবাদিক মো. শহিদুল ইসলাম নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।
সভায় বক্তারা বলেন, সিলেট ও চট্টগ্রামের মধ্যে সম্প্রীতি, ঐক্য এবং পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে ভবিষ্যতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করবে। এ লক্ষ্য বাস্তবায়নে প্রবাসী সিলেটি ও চট্টগ্রামবাসীর সার্বিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ কামনা করা হয়।
ইএন/এসএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- মালয়েশিয়া কোম্পানি ভিসা এবং ফ্রি ভিসা সুবিধা অসুবিধা
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি
- ৬ লাখ টাকা বেতনে আইসল্যান্ড যাওয়ার সুযোগ Ireland Work Permit Visa























