মৌলভীবাজার প্রতিনিধি
গণরায় বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারে জামায়াতের মিছিল
ছবি: আই নিউজ
গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে মৌলভীবাজারে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, মৌলভীবাজার জেলা শাখা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১ আগস্ট) বাদ আসর শহরের চৌমুহনা দেওয়ানি জামে মসজিদের সামনে থেকে মিছিলটি বের হয়। মিছিলটি সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে, পশ্চিমবাজার ও ঢাকা-সিলেট সড়ক প্রদক্ষিণ করে কুসুমবাগ পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।
জেলা আমীর ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা সহকারী সেক্রেটারি মো. আলাউদ্দিন শাহ, পৌর আমীর হাফেজ মাওলানা তাজুল ইসলাম, সদর উপজেলা আমীর ফখরুল ইসলাম, নায়েবে আমীর ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম জাকির এবং রাজনগর উপজেলা সেক্রেটারি মিছবাহুল হাসান প্রমুখ।
মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল, "আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ", "দালালি না, রাজপথ; রাজপথ, রাজপথ", "দিল্লি না, ঢাকা; ঢাকা, ঢাকা", "আপোষ না, সংগ্রাম; সংগ্রাম, সংগ্রাম", "অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে" এবং "শহীদদের রক্ত বৃথা যেতে পারে না"।
সমাবেশে সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী বলেন, জাতীয় নির্বাচনের পর দেশের মানুষ শান্তিপূর্ণ পরিবেশ, চাঁদাবাজিমুক্ত সমাজ, বৈষম্যহীন রাষ্ট্র এবং গণতান্ত্রিক চর্চার প্রত্যাশা করেছিল। কিন্তু সেই প্রত্যাশা এখনো পূরণ হয়নি বলে তিনি দাবি করেন।
তিনি অভিযোগ করেন, গণতান্ত্রিক কর্মসূচি পালনে বাধা দেওয়া হচ্ছে, জুলাই আন্দোলনের কর্মীদের ওপর হামলা, যানবাহন ভাঙচুর এবং আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয় স্বার্থে ব্যবহারের চেষ্টা চলছে। তিনি প্রশ্ন রাখেন, "এটি কেমন গণতান্ত্রিক আচরণ?"
জেলা আমীর আরও বলেন, নির্বাচনের সাত মাস পেরিয়ে গেলেও গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নে সরকার কার্যকর উদ্যোগ নেয়নি। তিনি দাবি করেন, জনগণের রায় বাস্তবায়ন এবং জুলাই আন্দোলনের শহীদদের হত্যার সঙ্গে জড়িতদের বিচার করে দ্রুত রায় কার্যকর করতে হবে।
বক্তব্যে তিনি বর্তমান সরকারের উদ্দেশে বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। অন্যথায় জনগণ কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে বলেও তিনি মন্তব্য করেন।
সমাবেশের শেষে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও কর্মসূচি সফল করতে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান জেলা আমীর। একই সঙ্গে আগামী ৫ আগস্ট অনুষ্ঠিতব্য ১১ দলীয় বিক্ষোভ সমাবেশে সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহণের আহ্বান জানান।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার






















