নিজস্ব প্রতিবেদক
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক
ছবি: আই নিউজ
সিলেট-জাফলং রেলপথ নির্মাণের প্রাথমিক প্রস্তুতি ও সম্ভাব্যতা যাচাইয়ের অংশ হিসেবে মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শনিবার (১ আগস্ট) সকাল ১১টার দিকে সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে পৌঁছালে মন্ত্রী স্টেশনটির সার্বিক অবস্থা পরিদর্শন করেন।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরে ট্রেনটি কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রেলওয়ে স্টেশনে কিছু সময়ের জন্য যাত্রাবিরতি করলে মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও সফরসঙ্গী ঊর্ধ্বতন কর্মকর্তারা ট্রেনের দরজায় দাঁড়িয়ে স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। এ সময় স্থানীয়রা রেলওয়ের বিভিন্ন সমস্যা ও ভোগান্তির বিষয় তুলে ধরলে মন্ত্রী সেগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন।
স্টেশন পরিদর্শনকালে মন্ত্রী রেলওয়ের অবকাঠামো, যাত্রীসেবা এবং সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় ভানুগাছ রেলওয়ে স্টেশনে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।
সফরসূচি অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে সিলেট পর্যন্ত রেললাইনের বিভিন্ন স্টেশন ও অবকাঠামোর বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শন করবেন মন্ত্রী। এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থেকে বিভিন্ন সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার



















