নিজস্ব প্রতিবেদক
সাংগঠনিক বিশৃঙ্খলার অভিযোগে পৌর বিএনপির কমিটি স্থগিত
ছবি: আই নিউজ
সাংগঠনিক কার্যক্রমে বিশৃঙ্খলা সৃষ্টি এবং দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে কুলাউড়া পৌর বিএনপির বর্তমান কমিটি স্থগিত করেছে মৌলভীবাজার জেলা বিএনপি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন এবং সদস্য সচিব মো. আব্দুর রহিম রিপনের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কুলাউড়া পৌর বিএনপির বর্তমান কমিটির কার্যক্রমে সাংগঠনিক বিশৃঙ্খলা সৃষ্টি এবং দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড পরিলক্ষিত হওয়ায় সংগঠনের শৃঙ্খলা, ঐক্য ও সার্বিক স্বার্থ বিবেচনায় জেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী কমিটিটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
এতে আরও বলা হয়, স্থগিতাদেশ কার্যকর থাকা অবস্থায় কুলাউড়া পৌর বিএনপির সকল সাংগঠনিক কার্যক্রম মৌলভীবাজার জেলা বিএনপির নির্দেশনা ও সিদ্ধান্ত অনুযায়ী পরিচালিত হবে। পাশাপাশি সংশ্লিষ্ট সকল নেতা-কর্মীকে দলীয় শৃঙ্খলা, নীতি ও আদর্শ বজায় রেখে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কুলাউড়া পৌর বিএনপির সাংগঠনিক কার্যক্রম, নেতৃত্ব এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত যথাসময়ে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হবে।
এদিকে, বিজ্ঞপ্তির অনুলিপি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি কে গউছ এমপি, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন এমপি, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীসহ দলের সংশ্লিষ্ট কেন্দ্রীয় নেতাদের কাছেও পাঠানো হয়েছে।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার





















