নিজস্ব প্রতিবেদক
শ্রীমঙ্গলে এনসিপির বহরে বাধা, পরে অগ্রযাত্রা
ছবি: আই নিউজ
মঙ্গলবারের জুলাই পদযাত্রায় হামলার অভিযোগে বুধবার হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ওই কর্মসূচিতে অংশ নিতে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা ও দলীয় নেতাকর্মীরা ঢাকা থেকে হবিগঞ্জের উদ্দেশে রওনা হলে পথে একাধিক স্থানে বাধার মুখে পড়ার অভিযোগ ওঠে।
এনসিপির দাবি, বিকেল ৫টা পর্যন্ত তিনটি স্থানে তাদের গাড়িবহর আটকে দেওয়া হয়। প্রথমে পুলিশ, পরে সড়কে ট্রাক দাঁড় করিয়ে চাকা পাংচার করে এবং সর্বশেষ ট্রাক্টর রেখে চলাচলে বাধা সৃষ্টি করা হয়।
বুধবার (২৯ জুলাই) বিকেলে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের মৌলভীবাজার-হবিগঞ্জ সড়কের শ্রীমঙ্গলের চা কন্যা এলাকায় সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) ওয়াহিদুজ্জামান রাজুর নেতৃত্বে পুলিশের ব্যারিকেড দেওয়া হয়। এ সময় এনসিপির নেতাকর্মীদের আটকে দেওয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে নেতাকর্মীরা পুলিশের ব্যারিকেড অতিক্রম করে হবিগঞ্জের উদ্দেশে রওনা হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেন, “আমরা আমাদের কর্মসূচি পালন করতে যাওয়ার পথে বিকেল ৫টা পর্যন্ত তিন জায়গায় আটকে দেওয়া হয়েছে। প্রথমে পুলিশ দিয়ে, এরপর রাস্তায় ট্রাক দাঁড় করিয়ে চাকা পাংচার করে এবং সর্বশেষ ট্রাক্টর রেখে আমাদের পথরোধ করা হয়েছে।”
অন্যদিকে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, “তাদের নিরাপত্তার কথা বিবেচনা করেই গাড়িবহরটি সাময়িকভাবে আটকে দেওয়া হয়েছিল। তবে তারা পুলিশের পরামর্শ না মেনে শ্রীমঙ্গল অতিক্রম করে চলে গেছেন।”
এদিকে, কর্মসূচিকে কেন্দ্র করে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এর প্রেক্ষিতে বিকেল সাড়ে ৪টায় হবিগঞ্জ সার্কিট হাউসে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছিল এনসিপি। তবে সংবাদ লেখা পর্যন্ত দলটির কেন্দ্রীয় নেতারা সেখানে পৌঁছাতে পারেননি।
গাড়িবহরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা কার্যকর রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি দায়িত্ব পালন করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























