মৌলভীবাজার প্রতিনিধি
বিনা প্রতিদ্বন্দ্বিতায় BIHA-এর সভাপতি নির্বাচিত এমপি নাসের রহমান
এমপি নাসের রহমান
বাংলাদেশের হোটেল ও পর্যটন শিল্পের অন্যতম শীর্ষ সংগঠন বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন (BIHA)-এর ২০২৬-২০২৮ মেয়াদের সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট শিল্পোদ্যোক্তা এম নাসের রহমান। একই নির্বাচনে সংগঠনের সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ওয়ালিদ।
দেশের হোটেল, রিসোর্ট ও পর্যটন শিল্পের অন্যতম প্রতিনিধিত্বশীল এই সংগঠনের নেতৃত্বে এম নাসের রহমানের নির্বাচিত হওয়াকে সংশ্লিষ্টরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন। তাদের মতে, দীর্ঘদিনের ব্যবসায়িক অভিজ্ঞতা, আধুনিক হোটেল ব্যবস্থাপনায় দক্ষতা এবং পর্যটন খাতের সঙ্গে তাঁর নিবিড় সম্পৃক্ততা দেশের আতিথেয়তা শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়ক হবে।
এম নাসের রহমান DuSai Hotel & Resorts Ltd.-এর সফল কর্ণধার। দীর্ঘদিন ধরে তিনি দেশের পর্যটন ও আতিথেয়তা শিল্পের বিকাশে উদ্যোক্তা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। পাশাপাশি তিনি বর্তমানে মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
BIHA-এর সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ব্যবসায়ী, পর্যটন উদ্যোক্তা এবং শুভানুধ্যায়ীরা তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্বে বাংলাদেশের হোটেল, রিসোর্ট ও পর্যটন শিল্প আন্তর্জাতিক মানে আরও সমৃদ্ধ হবে। একই সঙ্গে এই খাতে নতুন বিনিয়োগ, কর্মসংস্থান এবং টেকসই উন্নয়নের সুযোগ আরও সম্প্রসারিত হবে।
স্থানীয়দের মতে, এম নাসের রহমানের এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং মৌলভীবাজার জেলার জন্যও একটি গৌরবের বিষয়। তাঁর নেতৃত্বে দেশের পর্যটন শিল্প আরও গতিশীল হবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পর্যটনের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























