মৌলভীবাজার প্রতিনিধি
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ সহায়তা কর্মসূচি
ছবি: আই নিউজ
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষার প্রসার এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ কর্মসূচির আওতায় বিভিন্ন উপকারভোগীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল এবং শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব সহায়তা তুলে দেন কমলগঞ্জ-শ্রীমঙ্গল (মৌলভীবাজার-৪) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। পরে তিনি এক বছরে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী বলেন, সরকারের উন্নয়নের সুফল দেশের প্রতিটি জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষা, কর্মসংস্থান এবং আর্থ-সামাজিক উন্নয়নে সরকারের বিশেষ কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগোষ্ঠীকে শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং আত্মকর্মসংস্থানের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য। সরকারের ধারাবাহিক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন ধরনের সহায়তা অব্যাহত রয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, নারী উদ্যোক্তা সৃষ্টি এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এক বছরে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























