ঢাকা, বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬,   শ্রাবণ ৮ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১৪, ২৩ জুলাই ২০২৬

সিলেটে র‍্যাবের অভিযানে ২৩ বোতল বিদেশি মদ উদ্ধার

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বিশেষ অভিযানে ২৩ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

র‍্যাব-৯ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে সদর কোম্পানীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে গোয়াইনঘাট উপজেলার ৫ নম্বর পূর্ব আলীরগাঁও ইউনিয়নের টিকর নয়াখেল সড়কে অভিযান চালায়।

অভিযানকালে একটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় Officer's Choice ব্র্যান্ডের ৭৫০ মিলিলিটার ধারণক্ষমতার ২৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের মোট পরিমাণ ১৭ দশমিক ২৫০ লিটার।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত মদের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের লক্ষ্যে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা বিদেশি মদ সাধারণ ডায়েরি (জিডি) মূলে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ আরও জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়