ঢাকা, বুধবার ২২ জুলাই ২০২৬,   শ্রাবণ ৭ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪৫, ২২ জুলাই ২০২৬

সিলেটে শব্দদূষণে ১১ গাড়ির মালিককে জরিমানা

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

সিলেটের শাহপরাণ এলাকায় র‍্যাব-৯ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ লঙ্ঘনের দায়ে ১১টি গাড়ির মালিককে মোট ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত শাহপরাণ (রহ.) থানাধীন বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে র‍্যাব-৯, সদর কোম্পানি, সিলেট এবং পরিবেশ অধিদপ্তর, সিলেটের একটি যৌথ আভিযানিক দল।

অভিযানে হাইড্রোলিক হর্ন ব্যবহার এবং বিভিন্ন যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে সংরক্ষণ না করার অভিযোগে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫-এর বিধি ৬(২) এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ধারা ১৫(২) অনুযায়ী ১১ জন গাড়ির মালিককে মোট ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

র‍্যাব জানায়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী মোটরযান ও নৌযানে অনুমোদিত মাত্রার চেয়ে বেশি শব্দ উৎপন্নকারী হর্ন স্থাপন ও ব্যবহার নিষিদ্ধ। একই সঙ্গে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী পরিবেশগত সংকটাপন্ন এলাকায় ক্ষতিকর কার্যক্রম পরিচালনাও দণ্ডনীয় অপরাধ। এসব আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কারাদণ্ড, অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

র‍্যাব-৯ আরও জানায়, পরিবেশ সংরক্ষণ, শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও জনস্বার্থে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়