ঢাকা, সোমবার ২০ জুলাই ২০২৬,   শ্রাবণ ৫ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪০, ১৯ জুলাই ২০২৬

শ্রীমঙ্গলে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গিয়াস গ্রেফতার

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গিয়াস মিয়াকে (২৫) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)।

র‍্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৯ জুলাই) দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটে র‍্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গলের একটি আভিযানিক দল শ্রীমঙ্গল উপজেলার মতিগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত গিয়াস মিয়া শ্রীমঙ্গল উপজেলার পূর্ব লইয়ারকুল গ্রামের বাসিন্দা। তিনি ফারুক মিয়ার ছেলে।

র‍্যাব জানায়, গিয়াস মিয়া শ্রীমঙ্গল থানার মামলা নম্বর-০৮ (তারিখ: ৭ এপ্রিল ২০১৬), জিআর নং-৯৬/২০১৬ ও দায়রা নং-৪৪/২০১৭-এর ৩০২/৩৪ ধারায় দায়ের করা হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।

গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ আরও জানিয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও সন্ত্রাসবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত রয়েছে।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়