হবিগঞ্জ প্রতিনিধি
বাহুবলে জেরিন হত্যা: ৩ মাস পর চালক গ্রেফতার
ছবি: আই নিউজ
হবিগঞ্জের বাহুবলে পিকআপ ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে জেরিন আক্তার লিজা (২৬) নিহতের ঘটনায় দীর্ঘ তিন মাস পর পলাতক পিকআপচালককে মুন্সিগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-৯ ও র্যাব-১১-এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
গ্রেফতার হওয়া আসামি হলেন হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার দারাগাঁও গ্রামের মোস্তফা মিয়ার ছেলে ইরফান মিয়া (২০)। তিনি মামলার এজাহারভুক্ত একমাত্র পলাতক আসামি।
র্যাব জানায়, নিহত জেরিন আক্তার লিজা হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার দারাগাঁও এলাকার বাসিন্দা ছিলেন। গত ২৩ এপ্রিল বিকেল সাড়ে ৪টার দিকে তিনি তার মেয়ে জান্নাতুল আরফাকে নিয়ে ব্যাটারিচালিত ইজিবাইকে করে ঢাকা-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়ক দিয়ে দারাগাঁও থেকে মিরপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথে বাহুবল উপজেলার বড়গাঁও শাহী জামে মসজিদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুত ও বেপরোয়া গতিতে আসা একটি পিকআপের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে জেরিন আক্তার ও তার মেয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জেরিন আক্তারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত তার মেয়েকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে বাহুবল থানায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯৮/১০৫ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই পলাতক আসামিকে গ্রেফতারে র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ১৭ জুলাই রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে র্যাব-৯-এর সিপিসি-২, মৌলভীবাজার এবং র্যাব-১১-এর সিপিএসসি, নারায়ণগঞ্জের যৌথ দল মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার আনারপুরা এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি ইরফান মিয়াকে গ্রেফতার করে।
র্যাব জানিয়েছে, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























