ঢাকা, শনিবার ১৮ জুলাই ২০২৬,   শ্রাবণ ২ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২২:৪৭, ১৭ জুলাই ২০২৬

রাতগাঁওয়ের মাজপাড়ায় জ্বলে উঠল মানবতার আলো

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

রাতগাঁও গ্রামের মাজপাড়ায় নামাজি, মুরুব্বি ও সাধারণ মানুষের রাতের চলাচলকে আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে একটি সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে। সমাজসেবী মো. কামরান মিয়ার অর্থায়নে বাস্তবায়িত এ উদ্যোগ এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছে।

দীর্ঘদিন ধরে সন্ধ্যার পর অন্ধকারের কারণে এলাকাবাসীকে নানা ধরনের ভোগান্তির মুখে পড়তে হতো। বিশেষ করে মসজিদে যাতায়াতকারী মুসল্লি, প্রবীণ ব্যক্তি এবং সাধারণ পথচারীদের চলাচলে অসুবিধা সৃষ্টি হতো। নতুন সোলার স্ট্রিট লাইট স্থাপনের ফলে এলাকায় নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ ফিরে এসেছে।

প্রকল্পটির সার্বিক বাস্তবায়নের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছেন সমাজকর্মী মো. সুবেল মিয়া। তাঁর তত্ত্বাবধানে কাজটি সফলভাবে সম্পন্ন হওয়ায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, মো. কামরান মিয়ার এই উদ্যোগ শুধু একটি সোলার স্ট্রিট লাইট স্থাপনের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি মানুষের প্রতি তাঁর আন্তরিক ভালোবাসা, সামাজিক দায়বদ্ধতা এবং জনকল্যাণে কাজ করার মানসিকতার উজ্জ্বল নিদর্শন।

এলাকাবাসী সমাজসেবী মো. কামরান মিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সফলতা কামনা করেন। পাশাপাশি সমাজের অন্যান্য বিত্তবান ও সচেতন ব্যক্তিদেরও জনকল্যাণমূলক এমন উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়