ঢাকা, বুধবার ১৫ জুলাই ২০২৬,   আষাঢ় ৩১ ১৪৩৩

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৩, ১৫ জুলাই ২০২৬

হবিগঞ্জে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)।

র‍্যাব-৯ জানায়, র‍্যাব-৯-এর সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল মঙ্গলবার (১৪ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, চুনারুঘাট উপজেলার আসামপাড়া এলাকা থেকে একটি ইজিবাইকযোগে মাদকদ্রব্য নিয়ে কয়েকজন ব্যক্তি চুনারুঘাট শহরের দিকে যাচ্ছে।

এ তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে চুনারুঘাট ইউনিয়নের বাল্লা এলাকার পাকা সড়কে একটি চেকপোস্ট স্থাপন করে র‍্যাব। এ সময় একটি নীল রঙের ইজিবাইক থামানোর সংকেত দিলে সেখান থেকে নেমে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে র‍্যাব সদস্যরা তাদের আটক করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা তাদের কাছে গাঁজা থাকার কথা স্বীকার করেন। তাদের দেখানো মতে ইজিবাইকের ভেতর থেকে নীল পলিথিনে মোড়ানো ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজা বহনে ব্যবহৃত ইজিবাইকটিও জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, চুনারুঘাট উপজেলার রহমতাবাদ এলাকার মৃত আব্দুর রফিকের ছেলে এনামুল হাসান (৩৫) এবং একই এলাকার মৃত আব্দুর রফিকের ছেলে মো. ছালেক (৩০)।

র‍্যাব জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছেন যে, তারা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর গ্রেপ্তার দুই আসামি ও জব্দ করা আলামত চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ আরও জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়