নিজস্ব প্রতিবেদক
হরিদাস তরণীর মুক্তি দাবি হিন্দু ঐক্য পরিষদের
ছবি: আই নিউজ
গাইবান্ধার পলাশবাড়ীর শ্রীশ্রী রাধাগোবিন্দ কালী মন্দির প্রাঙ্গণে ৮১ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণের উদ্যোগ নিয়ে আলোচনায় আসা হরিদাস চন্দ্র তরণী দাসকে কথিত অর্থপাচারের মামলায় গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। একই সঙ্গে তাঁর আশু মুক্তির দাবি জানিয়েছে সংগঠনটি।
সোমবার (১৩ জুলাই) বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মহীন্দ্র কুমার নাথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গাইবান্ধার পলাশবাড়ীর শ্রীশ্রী রাধাগোবিন্দ কালী মন্দির চত্বরে ৮১ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণের উদ্যোগকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে একটি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী বিরোধিতা করে আসছে। তাদের কর্মকাণ্ড হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে এবং দেশজুড়ে অযৌক্তিকভাবে ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা চালিয়েছে।
ঐক্য পরিষদের দাবি, সাম্প্রদায়িক বিদ্বেষ উসকে দেওয়া এবং সামাজিক অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ না করে বরং সাম্প্রদায়িক হুমকির শিকার হরিদাস চন্দ্র তরণী দাসকে গ্রেপ্তার করা অত্যন্ত দুর্ভাগ্যজনক, অগ্রহণযোগ্য এবং গণতন্ত্র ও আইনের শাসনের পরিপন্থী।
সংগঠনটি অবিলম্বে হরিদাস চন্দ্র তরণী দাসের নিঃশর্ত মুক্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।
প্রসঙ্গত, হরিদাস চন্দ্র তরণী দাসকে গত রোববার (১২ জুলাই) রাতে কথিত অর্থপাচারের একটি মামলায় গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।
ইএন/এসএ
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























