আই নিউজ ডেস্ক
রাতারাতি কোনো বড় পরিবর্তন সম্ভব নয়: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বাংলাদেশের নতুন কর্মসূচির ভিত্তি ও বাস্তবায়ন কৌশল (সিকোয়েন্সিং) নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। দেশের অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে ধাপে ধাপে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হবে। রাতারাতি কোনো বড় পরিবর্তন সম্ভব নয় এবং এ বিষয়ে আইএমএফও একমত।
সোমবার আইএমএফের বাংলাদেশ ও হংকংবিষয়ক মিশন প্রধান ইভো ক্রজনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী।
তিনি জানান, বৈঠকে আইএমএফের সঙ্গে বাংলাদেশের আগামী দিনের নতুন কর্মসূচির ভিত্তি, বাস্তবায়নের অগ্রাধিকার এবং সামগ্রিক নীতিগত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সরকারের আর্থিক সংস্কার কার্যক্রম ও রাজনৈতিক দায়বদ্ধতার প্রতি আইএমএফ প্রতিনিধি দল সম্মান জানিয়েছে।
অর্থমন্ত্রী বলেন, দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে কোন সংস্কার কখন বাস্তবায়ন করা প্রয়োজন, সেই অগ্রাধিকারের ভিত্তিতেই ধাপে ধাপে পরিবর্তন আনা হবে। আইএমএফ এই সিকোয়েন্সিং নীতির প্রতি সমর্থন জানিয়েছে। একই সঙ্গে একটি রাজনৈতিক সরকারের জনকল্যাণমূলক দায়বদ্ধতা ও দায়িত্বশীলতাকেও তারা গুরুত্ব দিয়েছে। জনগণের স্বার্থ অক্ষুণ্ণ রেখেই সরকারের সব অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের চার মাসের মেয়াদে আর্থিক খাতের সংস্কার, শেয়ারবাজার ও পুঁজিবাজারের উন্নয়ন এবং রাজস্ব আদায়ে দৃশ্যমান অগ্রগতিতে আইএমএফ সন্তোষ প্রকাশ করেছে। বিশেষ করে দেশের ইতিহাসে প্রথমবারের মতো মাত্র চার মাসে রাজস্ব আদায়ের উল্লেখযোগ্য অগ্রগতিকে তারা বড় অর্জন হিসেবে দেখেছে।
ট্যাক্স-জিডিপি অনুপাত আরও বাড়াতে সরকারের প্রস্তাবিত উদ্যোগ নিয়েও ইতিবাচক আলোচনা হয়েছে। ভর্তুকি বিষয়ে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, এ মুহূর্তে কোনো নির্দিষ্ট শর্ত বা বিস্তারিত বিষয়ে আলোচনা হয়নি। আপাতত নতুন কর্মসূচির মূল ভিত্তি নির্ধারণ নিয়েই আলোচনা হয়েছে। পরবর্তী পর্যায়ে বিস্তারিত আলোচনায় ভর্তুকিসহ অন্যান্য বিষয় অন্তর্ভুক্ত হবে।
আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, আইএমএফের সঙ্গে এই আলোচনা একটি চলমান প্রক্রিয়া। আগামী সেপ্টেম্বর বা অক্টোবরে বিশ্বব্যাংকের বার্ষিক সভার সময় এ বিষয়ে পরবর্তী দফার আলোচনা অনুষ্ঠিত হবে। তিনি বলেন, বর্তমান সরকারের সংস্কারমুখী কার্যক্রমে আইএমএফ সন্তুষ্ট এবং সেই ভিত্তিতেই ভবিষ্যৎ কর্মসূচি চূড়ান্ত করা হবে।
ইএন/এসএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























