নিজস্ব প্রতিবেদক
দেশে উদ্ধার ৩৬ লাখের বেশি ইয়াবা, জব্দ বিপুল পরিমাণ মাদকদ্রব্য
ছবি: বাংলাদেশ পুলিশ ফেসবুক পেজ থেকে নেওয়া।
গত ০১ মে থেকে শুরু হওয়া সারাদেশব্যাপী চলমান বিশেষ অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশি কার্যক্রমে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
রোববার রাতে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।
অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত মোট ৩৬ লাখ ৫৪ হাজার ৩৮৩ পিস ইয়াবা, ৪ হাজার ৭২৬ দশমিক ২১ গ্রাম হেরোইন, ১ হাজার ৮৬০ বোতল ফেন্সিডিল, ৩ হাজার ৭৪৮ বোতল বিদেশি মদ, ১২ হাজার ৯৩৯ দশমিক ৫২ লিটার দেশীয় মদ এবং ৫ হাজার ৮২০ দশমিক ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদক নির্মূল ও অপরাধ নিয়ন্ত্রণে দেশব্যাপী এ বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অভিযানের আওতায় মাদক কারবারি, চোরাকারবারি এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
জননিরাপত্তা নিশ্চিত ও মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
ইএন/এসএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























