নিজস্ব প্রতিবেদক
পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজিগণকে র্যাংক ব্যাজ পরিধান
ছবি: বাংলাদেশ পুলিশ ফেসবুক পেজ থেকে।
সম্প্রতি পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজি) পদমর্যাদার পুলিশ কর্মকর্তাদের র্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
রোববার (৭ জুন) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে আইজিপি পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন। এ সময় অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন উপস্থিত ছিলেন।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন মো. মুশফেকুর রহমান, মো. মনিরুজ্জামান, ফারুক আহমেদ এবং রেজাউল করিম মল্লিক।
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নবপদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে আইজিপি তাদের পেশাগত দায়িত্ব নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে পালনের আহ্বান জানান। অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
ইএন/এসএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























