মৌলভীবাজার প্রতিনিধি
এমপির উদ্যোগে মৌলভীবাজারের সদর হাসপাতালে AIIB প্রতিনিধি দল
ছবি: আই নিউজ
লন্ডনে অবস্থান করেও নিজ নির্বাচনী এলাকা মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর)-এর উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন সংসদ সদস্য নাসের রহমান। তাঁর উদ্যোগে আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়নকারী প্রতিষ্ঠান এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (AIIB)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল পরিদর্শন করেছে। এ সফরকে জেলার স্বাস্থ্যখাতে আন্তর্জাতিক সহযোগিতা ও সম্ভাব্য বিনিয়োগের নতুন দিগন্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে AIIB-এর ডিরেক্টর জেনারেল রজত মিস্র এবং পিপিপি ডিরেক্টর সাইয়েদ উদ্দিনের নেতৃত্বে প্রতিনিধি দলটি সদর হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। এ সময় হাসপাতালের বর্তমান অবকাঠামো, চিকিৎসাসেবার মান, ভবিষ্যৎ সম্প্রসারণের প্রয়োজনীয়তা এবং আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়।
পরিদর্শন শেষে প্রতিনিধি দল হাসপাতাল কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে সম্ভাব্য উন্নয়ন সহযোগিতা, অবকাঠামো উন্নয়ন, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক) ডা. প্রণয় কান্তি দাশ, সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান, সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. বিনেন্দু ভৌমিক, আবাসিক মেডিকেল অফিসার ডা. আহমেদ ফয়সাল জামান এবং সংসদ সদস্য নাসের রহমানের একান্ত সহকারী মোহাম্মদ সাজাহান সিরাজ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, AIIB-এর প্রতিনিধি দলের এ সফরে স্বাস্থ্যখাতের উন্নয়নে সম্ভাব্য আন্তর্জাতিক বিনিয়োগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। যদিও সম্ভাব্য প্রকল্প বা বিনিয়োগের পরিমাণ সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি, তবুও আন্তর্জাতিক একটি উন্নয়ন অংশীদারের আগ্রহকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
স্বাস্থ্যসংশ্লিষ্টদের মতে, মৌলভীবাজারে দীর্ঘদিন ধরেই আধুনিক ও বিশেষায়িত চিকিৎসাসেবার চাহিদা রয়েছে। উন্নত চিকিৎসার জন্য জেলার অনেক রোগীকেই সিলেট কিংবা ঢাকায় যেতে হয়। আন্তর্জাতিক সহযোগিতা বাস্তবায়িত হলে স্থানীয় পর্যায়ে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত হবে, রোগীদের ভোগান্তি কমবে এবং স্বাস্থ্যসেবার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
এছাড়া স্বাস্থ্যখাতে বড় ধরনের বিনিয়োগ বাস্তবায়িত হলে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, চিকিৎসা অবকাঠামোর উন্নয়ন এবং জেলার সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয়দের প্রত্যাশা, সংসদ সদস্য নাসের রহমানের উদ্যোগে AIIB-এর এই পরিদর্শন ভবিষ্যতে বাস্তব উন্নয়ন প্রকল্পে রূপ নেবে এবং মৌলভীবাজার সদর হাসপাতাল শুধু জেলার নয়, বৃহত্তর সিলেট অঞ্চলের মানুষের জন্যও একটি আধুনিক ও মানসম্মত চিকিৎসাকেন্দ্রে পরিণত হবে।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার























