সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার
ছবি: আই নিউজ
সুনামগঞ্জে অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৯। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার কাজে ব্যবহৃত পাঁচটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
র্যাব-৯ জানায়, গত শনিবার (১৮ জুলাই) বিকেল ৫টার দিকে র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল সুনামগঞ্জ সদর থানার নতুন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সদর উপজেলার মল্লিকপুর সরকারি খাদ্যগুদাম সংলগ্ন নদীর ঘাট এলাকায় কয়েকজন ব্যক্তি অনলাইনে জুয়া খেলছেন।
খবর পেয়ে বিকেল আনুমানিক ৫টা ২০ মিনিটে র্যাবের দলটি সেখানে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে অনলাইনে জুয়া খেলার উদ্দেশ্যে সেখানে অবস্থানের বিষয়টি স্বীকার করলে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন দিরাই উপজেলার খাগাউড়া গ্রামের ইমন তালুকদার (২২), বিপলু সরকার (২১) ও অমৃত দাস (২২), এবং সুনামগঞ্জ সদর উপজেলার হাছননগর এলাকার মো. মোহন (১৬)।
র্যাব জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা পাঁচটি স্মার্টফোনে অনলাইন জুয়া খেলার বিভিন্ন আলামত পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে তারা জানান, 7000 Bet, BD BAJEE, BK666, Krikya Online Casino Bangladesh, Jeetbuzz, 1xBet, 99XO, 1111Bet, TK999Bet, 77ABC, GK222, 3333Bet-সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তারা নিয়মিত জুয়া খেলতেন।
এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর গ্রেফতারকৃতদের এবং জব্দ করা আলামত সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ জানিয়েছে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা নজরদারি ও অপরাধবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























