মৌলভীবাজার প্রতিনিধি
কুলাউড়ায় অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার
ছবি: আই নিউজ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রবির বাজার এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত চারটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
র্যাব-৯ জানায়, শুক্রবার (১৭ জুলাই) রাত আনুমানিক ১টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯-এর সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে, কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রবির বাজারে মকবুল হোসেনের ব্রাদার্স টেলিকম দোকানের ভেতরে কয়েকজন ব্যক্তি অনলাইনে জুয়া খেলছেন।
সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১টা ২০ মিনিটে র্যাবের সদস্যরা ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে চারজনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা অনলাইনে জুয়া খেলার উদ্দেশ্যে সেখানে অবস্থান করার কথা স্বীকার করেন। তাদের হেফাজত থেকে জুয়া খেলার কাজে ব্যবহৃত চারটি স্মার্টফোন জব্দ করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, ইউসুফ সদর এলাকার আজিদ আলীর ছেলে মকবুল হোসেন (৩০), পৃথিমপাশা এলাকার মৃত মাসুদ মিয়ার ছেলে বাবুল মিয়া (২৮), পৃথিমপাশা এলাকার মৃত ফারুক মিয়ার ছেলে সোয়েব আহমদ (৩৮) এবং দক্ষিণ বিজলী এলাকার আলিম উল্লাহর ছেলে আব্দুল বাছিত (৩৬)। তারা সবাই কুলাউড়া উপজেলার বাসিন্দা।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা স্বীকার করেছেন যে, তারা পরস্পরের যোগসাজশে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন অ্যাপের মাধ্যমে অনলাইনে জুয়া খেলছিলেন। জব্দ করা মোবাইল ফোনগুলো পরীক্ষা করে অনলাইন জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত পাওয়া গেছে।
এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাদের এবং জব্দ করা আলামত কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ আরও জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা নজরদারি ও অপরাধবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার























