ঢাকা, বৃহস্পতিবার   ০৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৫, ৪ জুন ২০২৬

কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন মৌলভীবাজারের জাকির হোসেন উজ্জ্বল

জাকির হোসেন উজ্জ্বল

জাকির হোসেন উজ্জ্বল

মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন। কেন্দ্রীয় যুবদলের নবগঠিত কমিটিতে সিলেট বিভাগের প্রতিনিধি হিসেবে তাকে এ গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৫১ সদস্যবিশিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদনের ঘোষণা দেওয়া হয়। এতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

দীর্ঘদিন ধরে ছাত্র ও যুব রাজনীতির সঙ্গে সম্পৃক্ত জাকির হোসেন উজ্জ্বল বর্তমানে মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতির দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক জীবনে তিনি কেন্দ্রীয় ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেছেন এবং সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়েছেন।

তার এই পদোন্নতিতে মৌলভীবাজারসহ সিলেট বিভাগের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, কেন্দ্রীয় পর্যায়ে তার নতুন দায়িত্ব যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জাকির হোসেন উজ্জ্বল জেলা যুবদলের সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। সম্প্রতি তিনি যুবদলের সিলেট বিভাগীয় সমন্বয়কের দায়িত্বও পালন করেছেন।

ইএন/এসএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়