মৌলভীবাজার প্রতিনিধি
সিলেট বিভাগীয় সমাবেশ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা
ছবি: আই নিউজ
আগামী ২৫ জুলাই সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখা।
মঙ্গলবার (২১ জুলাই) রাতে জেলা কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী।
সভায় তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের ফসল হিসেবে বর্তমান সরকার ক্ষমতায় এলেও জুলাইয়ের চেতনা ও সনদকে উপেক্ষা করে জাতির সঙ্গে প্রতারণা করেছে। গণভোটের রায় উপেক্ষা করে দেশে পুনরায় একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা চলছে। ছাত্র-জনতা সেই অপচেষ্টা কখনো সফল হতে দেবে না।”
তিনি আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে আগামী ২৫ জুলাই সিলেট আলিয়া মাঠে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সর্বাত্মকভাবে সফল করতে হবে। এজন্য প্রতিটি উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, ইউনিট ও গ্রাম থেকে নেতাকর্মীদের দলে দলে সমাবেশে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি দায়িত্বশীলদের নিজ নিজ এলাকায় ব্যাপক গণসংযোগ, সাংগঠনিক তৎপরতা এবং সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করার জন্য কাজ করতে হবে।”
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলী, সহকারী সেক্রেটারি মো. আলাউদ্দিন শাহ, মাওলানা হারুনুর রশিদ তালুকদার, আজিজ আহমদ কিবরিয়া, জেলা কর্মপরিষদ সদস্য সৈয়দ আরেকুল হামিদ, মৌলভীবাজার পৌরসভা আমীর মাওলানা হাফেজ তাজুল ইসলাম ও সেক্রেটারি আনোয়ার হোসেন চৌধুরী মোর্শেদ, সদর উপজেলা নায়েবে আমীর ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম জাকির ও সেক্রেটারি মো. ইসমাইল আলীসহ জেলা ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীল নেতারা।
সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার




















