শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী ঝুলনযাত্রা উৎসবের সমাপ্তি
ছবি: আই নিউজ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী শ্রীশ্রী রাধাকৃষ্ণের ঐতিহ্যবাহী ঝুলনযাত্রা মহোৎসব শেষ হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) হিন্দু ধর্মের শাস্ত্রীয় রীতি অনুযায়ী ঝুলনযাত্রার পূজা ও ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। গত ২৩ আগস্ট শুরু হওয়া হিন্দু বৈষ্ণব সমাজের অন্যতম প্রধান এ ধর্মীয় উৎসব নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়।
রাধা-কৃষ্ণের মধুর দোলনা লীলাকে কেন্দ্র করে আয়োজিত এ উৎসবে ছিল ধর্মীয় নানা আচার-অনুষ্ঠান, কীর্তন, ভজন, সংকীর্তন ও সাংস্কৃতিক পরিবেশনা। শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া ও ভুড়ভুড়িয়া চা বাগানে পৃথকভাবে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা অনুষ্ঠিত হয়।
পাঁচ দিনব্যাপী উৎসবে মন্দির প্রাঙ্গণে মঙ্গল আরতি, সন্ধ্যা ভোগ আরতি, কীর্তন, ভজন, সংকীর্তন, মহাপ্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাধা-কৃষ্ণকে দোলনায় সুসজ্জিত করে বিশেষ পূজা ও ঝুলনযাত্রার আয়োজন ছিল উৎসবের অন্যতম আকর্ষণ।
উৎসবের প্রথম দিন ২৩ আগস্ট সন্ধ্যায় সংকীর্তন ও সন্ধ্যারতির মধ্য দিয়ে আয়োজন শুরু হয়। পরে অনুষ্ঠিত হয় শ্রীশ্রী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা। ২৪ আগস্ট মঙ্গল আরতি, সন্ধ্যা ভোগ আরতি ও রামায়ণ সংগীতসহ বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অন্যদিকে, ভুড়ভুড়িয়া চা বাগানে ঝুলনযাত্রা উৎসব উপলক্ষে মঙ্গল আরতি ও সন্ধ্যা ভোগ আরতির পাশাপাশি বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনগুলো অংশ নেয়। ২৬ আগস্ট সকালে মঙ্গল আরতি, দুপুরে মহাপ্রসাদ বিতরণ এবং সন্ধ্যায় ভোগ আরতির পর ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজকেরা জানান, চা শ্রমিক, শিক্ষার্থী ও যুবকদের উদ্যোগে আয়োজিত এ উৎসবের মূল উদ্দেশ্য ধর্মীয় সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া। পাঁচ দিন ধরে নানা বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসব প্রাঙ্গণ ছিল আনন্দঘন ও উৎসবমুখর।
ভুড়ভুড়িয়া চা বাগান ঝুলনযাত্রা উৎসবের সাধারণ সম্পাদক রিপন মৃর্ধা বলেন, “মনোরম প্রাকৃতিক পরিবেশে রাধা-কৃষ্ণের ঝুলন, কীর্তন, আরতি ও সাংস্কৃতিক আয়োজনকে ঘিরে পুরো ভুড়ভুড়িয়া চা বাগানে উৎসবের আমেজ তৈরি হয়েছে। সবার সহযোগিতা ও অংশগ্রহণে এবারের আয়োজন সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।”
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























