হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ছবি: আই নিউজ
হবিগঞ্জে অভিযান চালিয়ে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে জেলার সদর উপজেলার লস্করপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কুলাহানি গ্রামের আব্দুল হাসেমের ছেলে ফায়জুল আহমদ (২৬) এবং ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রামের সিরাজ মিয়ার ছেলে মো. খলিল মিয়া (২৮)।
র্যাব-৯ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে, ‘মামুন’ নামের একটি যাত্রীবাহী বাসে করে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য নিয়ে ঢাকা থেকে সিলেটের দিকে যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে রাত সোয়া ৯টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট স্থাপন করা হয়।
চেকপোস্টে ‘মামুন’ বাসটিকে থামানোর সংকেত দিলে র্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি বাস থেকে নেমে পালানোর চেষ্টা করেন। পরে র্যাব সদস্যরা তাদের আটক করেন। জিজ্ঞাসাবাদে তারা নিজেদের হেফাজতে গাঁজা থাকার কথা স্বীকার করেন।
পরে তাদের সঙ্গে থাকা নীল ও কালো রঙের কাপড়ের ব্যাগ তল্লাশি করে নীল পলিথিনে মোড়ানো এবং খাকি রঙের স্কচটেপ দিয়ে প্যাকেট করা অবস্থায় ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান, তারা পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।
র্যাব-৯ জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরে তাদের এবং জব্দ করা মাদকদ্রব্য হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে র্যাব-৯-এর জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার






















