সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে ৪ স্লিপার কোচকে ২ লাখ টাকা জরিমানা
ছবি: আই নিউজ
সুনামগঞ্জে অনুমোদনহীনভাবে বাসের চেয়ার কোচকে স্লিপার কোচে রূপান্তরসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে চারটি পরিবহনের মালিককে মোট ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। র্যাব-৯ ও সুনামগঞ্জ জেলা প্রশাসনের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।
শনিবার (২২ আগস্ট) রাত ৭টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সুনামগঞ্জ সদর থানার মল্লিকপুর নতুন বাসস্ট্যান্ডের বিভিন্ন বাস কাউন্টারে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৯ জানায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বাস কাউন্টারগুলোতে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় না করা, টিকিটের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন, টিকিট প্রদানে অনিয়ম না করা এবং যাত্রীদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ করার নির্দেশনা রয়েছে। তবে কতিপয় ব্যক্তি ও প্রতিষ্ঠান এসব নির্দেশনা অমান্য করে আসছে।
এরই পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ও জেলা প্রশাসন সুনামগঞ্জের যৌথ আভিযানিক দল মল্লিকপুর নতুন বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করে।
অভিযানে অনুমোদনহীনভাবে বাসের চেয়ার কোচকে স্লিপার কোচে রূপান্তরসহ বিভিন্ন অনিয়মের দায়ে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৭৫, ৭৬ ও ৭৭ ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় চারটি পরিবহনের মালিককে জরিমানা করা হয়।
জরিমানাপ্রাপ্তদের মধ্যে বেঙ্গল পরিবহনের মালিককে ৫০ হাজার টাকা, সেন্ট মার্টিন সৌহার্দ্য পরিবহনের মালিককে ৩০ হাজার টাকা, শ্যামলী পরিবহনের মালিককে ৩০ হাজার টাকা এবং ইউরো কোচ পরিবহনের মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে জরিমানার পরিমাণ ২ লাখ ১০ হাজার টাকা।
র্যাব-৯ আরও জানায়, আইন অমান্য করে জনসাধারণের সঙ্গে প্রতারণা বা অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনস্বার্থে র্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান চলমান থাকবে।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার























