সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট: ২০:৪৪, ২২ আগস্ট ২০২৬
কলকাতা অগ্নিকাণ্ড: সাজুর মরদেহ দেশে, রেবতীর সৎকার ভারতে
এআই প্রযুক্তি দিয়ে তৈরি প্রতীকী ছবি।
ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার দুই বাসিন্দার মধ্যে আলিমুজ্জামান সাজুর (৪৫) মরদেহ দেশে ফিরেছে। তবে নিহত রেবতী সরকারের (৩৭) মরদেহ ভারতে সৎকার করা হয়েছে।
গত ১৯ আগস্ট বুধবার ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশি সাতজন নিহত হন। নিহতদের মধ্যে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামের মৃত ইউনুস সরদারের ছেলে আলিমুজ্জামান সাজু (৪৫) এবং তেঁতুলিয়া গ্রামের ভবেশ সরকারের স্ত্রী রেবতী সরকার (৩৭) রয়েছেন।
নিহত সাজু ও রেবতী দুজনই চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। পরে তারা কলকাতার মির্জা গালিব স্ট্রিটের ওই হোটেলে অবস্থান করছিলেন। সেখানে রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় তারা নিহত হন। আইনি প্রক্রিয়া শেষে দুই দিন পর নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর মধ্যে শনিবার দুপুরে ভোমরা স্থলবন্দর দিয়ে আলিমুজ্জামান সাজুর মরদেহ দেশে আনা হয়।
ভোমরা ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজিব বালা বলেন, দুপুর ১২টার পর তারা আলিমুজ্জামান সাজুর মরদেহ গ্রহণ করেন।
এদিকে রেবতী সরকারের দেবর সঞ্জয় সরকার জানান, রেবতীর ছেলে-মেয়ে ভারতে অবস্থান করায় পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী সেখানেই তার মরদেহের সৎকার করা হয়েছে।
সাজুর মরদেহ দেশে পৌঁছানোর পর তার বাড়িতে জানাজা ও দাফনের প্রস্তুতি সম্পন্ন করেছে পরিবার।
ইএন/এসএ
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024






















