ঢাকা, বুধবার ১৯ আগস্ট ২০২৬,   ভাদ্র ৪ ১৪৩৩

চকরিয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১৪, ১৯ আগস্ট ২০২৬

চকরিয়ায় ঘুষির আঘাতে তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু

নিহত তারেকুর রহমান

নিহত তারেকুর রহমান

কক্সবাজারের চকরিয়া পৌরশহরে বন্ধুর ঘুষির আঘাতে তারেকুর রহমান (৯) নামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে পৌরশহরের নামার চিরিঙ্গার বায়তুশ শরফ সড়কে এ ঘটনা ঘটে।

নিহত তারেকুর রহমান চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পুলেরচরা এলাকার আবদুল মজিদ ও রোকসানা বেগমের ছেলে।

স্থানীয়রা জানান, তারেকুর নামার চিরিঙ্গার বায়তুশ শরফ সড়কের একটি পানের দোকানে প্রায়ই সময় কাটাত। মঙ্গলবার রাতে দোকান থেকে বের হয়ে পানি আনতে গেলে সেখানে সমবয়সী এক বন্ধুর সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই বন্ধু তারেকুরের কানের পাশে সজোরে ঘুষি মারে।

ঘুষির আঘাতে তারেকুর গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে চট্টগ্রামের লোহাগাড়া এলাকায় পৌঁছালে পথেই তার মৃত্যু হয়।

চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম রাজা জানান, নিহত তারেকুর রহমান কাকারা ইউনিয়নের পুলেরচরা এলাকার আবদুল মজিদ ও রোকসানা বেগমের ছেলে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাসুম ছিদ্দিকী বলেন, “ঘটনাটি শুনেছি। কেউ অভিযোগ করলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।”

ইএন/এসএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়