লন্ডন প্রতিনিধি
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস কমিটি গঠন
ছবি: আই নিউজ
বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে বিশ্বজুড়ে সিলেটবাসীদের ঐক্য, সংস্কৃতি সংরক্ষণ ও কল্যাণ সাধনের দীপ্ত প্রত্যয়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন করা হয়েছে।
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনর ও কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে এবং যুবসংগঠক শাহ শাফি কাদির ও ক্রিকেটার সৈয়দ ছায়েম করিমের যৌথ পরিচালনায় গত ১৬ আগস্ট ইংল্যান্ডের বার্মিংহামে এ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
লন্ডনে ১১ অক্টোবর অনুষ্ঠিত হবে সংগঠনের কেন্দ্রীয় সম্মেলন তথা ‘সিলেটি উৎসব’
সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য দেন ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, কেন্দ্রীয় কো-কনভেনর আলহাজ্ব মসুদ আহমদ, উপদেষ্টা সুরাবুর রহমান, মধু মিয়া, মোস্তফা কামাল বাবলু, কামাল আহমদ, আমিনুল ইসলাম বেলাল, জয়নাল ইসলাম, মুজিবুর রহমান, জহির আলী, রকিবুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
কাউন্সিল অধিবেশনে মোহাম্মদ আশিক মিয়াকে কনভেনর, ড. জসিম আহমেদ জোশকে কো-কনভেনর, বাদরুল আলম চৌধুরী, জুবায়ের আলম, আমিনুর রহমান সুমন, জাহাঙ্গীর বখত, বদরুজ্জামান বদর, এরশাদ আলী ও গিয়াস মিয়াকে জয়েন্ট কনভেনর, মো. আব্দুল মুহিতকে সদস্যসচিব, ফখরুল ইসলাম রিপন, মুরাদউদ্দিন আহমেদ শারীফ, মোহাম্মদ আলী, ইকবাল হোসেন ও মোজাম্মেল হোসেন মিয়াকে সহকারী সচিব, রফিকুর রহমান রফুকে অর্থসচিব এবং রুহুল আহমদ লিটনকে সহকারী অর্থসচিব করে ৪১ সদস্যবিশিষ্ট ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি ঘোষণা করা হয়।
কেন্দ্রীয় কনভেনর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর নতুন কমিটির নাম ঘোষণা করলে উপস্থিত সবাই করতালির মাধ্যমে তা সমর্থন করেন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সিলেটবাসীর ভালোবাসা, আস্থা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। ‘ঐক্যে শক্তি, সেবায় সমৃদ্ধি’ এই প্রত্যয়কে ধারণ করে সিলেটবাসীর অধিকার আদায়, সামাজিক উন্নয়ন ও মানবিক কল্যাণে নিজেদের নিয়োজিত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন তারা। একই সঙ্গে ভবিষ্যতেও সবার সক্রিয় সহযোগিতা ও দোয়া কামনা করেন।
সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ ও অতিথিরা আশা প্রকাশ করেন, নতুন এই কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করে ওয়েস্ট মিডল্যান্ডসে বসবাসরত সিলেটবাসীসহ বৃহত্তর সিলেটের মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনর, কমিউনিটি লিডার ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর আগামী ১১ অক্টোবর লন্ডনের দ্য অ্যাট্রিয়াম হলে অনুষ্ঠিতব্য সংগঠনের কেন্দ্রীয় সম্মেলন তথা ‘সিলেটি উৎসব’ সফল করতে সবার উপস্থিতি ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
ইএন/এসএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- মালয়েশিয়া ভিসা চালু ২০২৬: আগস্টের শেষেই প্রথম ব্যাচ
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- মালয়েশিয়া কোম্পানি ভিসা এবং ফ্রি ভিসা সুবিধা অসুবিধা
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি






















