ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮:২৭, ২৭ আগস্ট ২০২৬

কাস্টমস কনস্টেবল হত্যা: শ্রীমঙ্গল থেকে ২ আসামি গ্রেপ্তার

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় চাঞ্চল্যকর কাস্টমস কনস্টেবল আবু রায়হান তালুকদার হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন এলাকা থেকে রাজু মির্জা ও সোহেল মির্জা ওরফে জিতুলকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ২৪ জুলাই নিখোঁজ হন কাস্টমস কনস্টেবল আবু রায়হান তালুকদার। পরে গত ২ আগস্ট তাঁর বাড়ির কাছে একটি পরিত্যক্ত ডোবার ঝোপ থেকে তিনটি ট্রাভেল ব্যাগের ভেতর তাঁর খণ্ডিত মরদেহের ১৫টি অংশ উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, পূর্বপরিকল্পিতভাবে দুধের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে আবু রায়হানকে অচেতন করা হয়। এরপর লোহার রড দিয়ে আঘাত করে তাঁকে হত্যা করা হয়। হত্যার পর মরদেহ গুমের চেষ্টা করা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ।

গ্রেপ্তার আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ফুলবাড়ীয়ার সোয়াইতপুর এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার রড, চাপাতি, চাকুসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে আর্থিক লেনদেন, মোবাইল ফোনের তথ্য, ব্যাংকিং কার্যক্রমসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

হত্যাকাণ্ডের পেছনে আরও কেউ জড়িত ছিল কি না, সে বিষয়েও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

ইএন/এসএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়