ঢাকা, শনিবার   ০৬ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৩ ১৪৩৩

তারাকান্দা প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪৫, ৬ জুন ২০২৬

তারাকান্দায় ছাত্রদল নেতা সুজার স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মরহুম এ কে এম সুজাউদ্দিন সুজার আত্মার মাগফেরাত কামনায় তারাকান্দা উপজেলা ও কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ জুন) বিকেলে তারাকান্দা সরকারি ডিগ্রি কলেজের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোতাহার হোসেন তালুকদার।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নুরুজ্জামান সোহেল। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবনুল হাসান রুবেল ও ইমরুল কায়েস।

দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন আলমগীর হোসেন রকি এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাদ্দাম হোসেন।

বক্তারা মরহুম এ কে এম সুজাউদ্দিন সুজার রাজনৈতিক ও সাংগঠনিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বলেন, ছাত্ররাজনীতি ও সংগঠন গঠনে সুজার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানের শেষে মরহুম সুজাউদ্দিন সুজার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা মহান আল্লাহর দরবারে মরহুমের আত্মার শান্তি ও জান্নাতুল ফেরদাউস নসিবের জন্য বিশেষ মোনাজাতে অংশ নেন।

ইএন/এসএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়